1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

মানবতার সেবায় নিবেদিত চিকিৎসক ডা. নাবিল জুনায়েদ সিডনির জন্মদিন আজ

  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

​সজীবুর রহমান

​আজ প্রথিতযশা অর্থোপেডিক সার্জন, বিশিষ্ট চিকিৎসা ব্যক্তিত্ব ডা. নাবিল জুনায়েদ সিডনি-র শুভ জন্মদিন। তিনি বর্তমানে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

​একজন দক্ষ সার্জন হিসেবে যেমন তার সুখ্যাতি রয়েছে, তেমনি তার মানবিক গুণাবলি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ব্যস্ততম কর্মজীবনের মাঝেও তিনি রোগীদের ,বন্ধু ও স্বজনদের প্রতি অসামান্য আন্তরিকতা প্রদর্শন করেন। বন্ধুদের যেকোনো বিপদে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে জটিল অস্ত্রোপচার পর্যন্ত নিজ হাতে তদারকি করা এবং যেকোনো সময়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে পাশে থাকা তার সহজাত বৈশিষ্ট্য।

​তার সহকর্মী, সাধারণ রোগী ও ঘনিষ্ঠজনদের মতে, ডা. সিডনি কেবল একজন চিকিৎসকই নন, বরং তিনি একজন প্রকৃত বন্ধুর মতো দায়িত্বশীল। ইনবক্সে রোগীদের তাৎক্ষণিক পরামর্শ দেওয়া থেকে শুরু করে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো—সবক্ষেত্রেই তিনি মানবতার পরিচয় দিয়ে আসছেন।

​তার জন্মদিন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। মানুষের সেবা ও সততার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সকলের প্রত্যাশা।

শুভেচ্ছা বার্তা:

​”মানবিকতার বাতিঘর ডা. নাবিল জুনায়েদ সিডনি-র শুভ জন্মদিন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তিনি যেমন সফল, বন্ধু হিসেবেও তেমনি নির্ভরতার প্রতীক। হাজারো ব্যস্ততার মাঝে আমাদের খোঁজ রাখা আর নিঃস্বার্থ সেবা দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। দোয়া করি এভাবেই আজীবন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দাও বন্ধু। শুভ জন্মদিন!”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...