1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

বরগুনা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুন-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো. কুদরাত-ই-খুদা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত ইবনে সাদেক,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান, বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমির মো. আফজালুর রহমান, বরগুনা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুশ শাকুর। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবেরসাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...