1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ঘিওরে বর্ণাঢ্য র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

জেলা প্রতিনিধি, মোঃ বজলুর রহমান

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় ঘিওর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, ঘিওর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিকসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।ঘিওর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক তার দলবল নিয়ে দেখান, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদ পদ্ধতিতে তা নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় নেওয়ার কৌশল, কোথাও আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণের পদ্ধতি এবং কোনো ভবনে কেউ আটকা পড়লে কীভাবে উদ্ধার করতে হয়—এসব বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী করা হয়। ফায়ার সার্ভিসের এ মহড়া উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুর্যোগ একটি প্রাকৃতিক বাস্তবতা, তবে পূর্বপ্রস্তুতি থাকলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তিনি বলেন, সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে দুর্যোগকালীন সময়ের করণীয় সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কৃষি খাত প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষকদের দুর্যোগ মোকাবিলায় সচেতন ও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিকল্পিত কৃষিকাজের মাধ্যমে দুর্যোগের ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কৃষকদের সময়োপযোগী পরামর্শ ও সহায়তা দেওয়ার জন্য কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও কার্যকরভাবে পদক্ষেপ নিতে হবে তা শেখানো। তিনি আরও বলেন, তরুণ সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করতে পারলে একটি শক্তিশালী ও প্রস্তুত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...