1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  • আপলোডের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬


বেতাগী (বরগুনা) প্রতিবেদক

মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বিসমিল্লাহ চাইনীজ রেস্তোরায়
ইফতার ও এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের
নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত
ছিলেন।

বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক আবুল বাসার খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম চিনু, কাঠালিয়া উপজেলা
সমকাল প্রতিনিধি ফারুক হোসেন, উপজেলা সাংবাদিক সমিতিরি সভাপতি লায়ন শামীম
সিকদার, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ডব্লিউ, উপজেলা
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেহেদী হাসান কোয়েল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাসান মাহামুদ /সাধারণ সম্পাদক ফোরকান ইসলাম ইমরাত সাংবাদিক সুজন ও ইমরান হোসেন,সহ অন্যান্যরা।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস
সালাম সিদ্দিকীর বলেন, ‘ বেতাগী প্রেসক্লাব সবসময়ই ইতিবাচক কার্যক্রম
বাস্তবায়ন করছে, উপজেলাবাসীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে
ধরতে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজানের এই আয়োজনে সবাইকে একত্রিত করতে পেরে
আমরা আনন্দিত। ভবিষ্যতেও প্রেসক্লাব এখানকার সুষ্ঠু সাংবাদিকতার বিকাশ ও
মানোন্নয়নে কাজ করে যাবে।’

এ সময় বক্তরা আরও বলেন,‘ বেতাগী প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ সংগঠন।
এলাকার উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা সমাজের নানা
বিষয়গুলো সামনে তুলে ধরেন। সাংবাদিকতা চর্চার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ
ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সুনাম আরও বৃদ্ধি করবে। এমন আয়োজন
পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ইফতারের আগে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া
অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...