সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ দরবার শরীফে রাতের আধারে একটি পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু কয়েকজন সংঘবদ্ধ দল বিরুদ্ধে । এ ঘটনায় দরবার শরীফের মোতাওয়াল্লী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন । অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নে মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন মুড়ারবন্দ গ্রামের মৃত- রুশন আলী ছেলে চুনারুঘাট সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল (৬৮), মোঃ আব্দুল রাজ্জাক (৫০), মোঃ শাহীন মিয়া (৪০) , মৃত রফন আলী ছেলে মোঃ মর্তুজ আলী (৪৫), মোঃ পরশ আলী (৩৮), মোঃ রজব আলী ছেলে মোঃ আল-আমিন (২৮) , রমজান আলী ছেলে মোঃ রুহুল আমিন (৩০), মোঃ কুরুল আমিন (২৫) , নুর আলী (২৩), আব্দুল জলিল ছেলে আবুল খায়ের (২২) সহ আরো অজ্ঞাত ৬ – ৭ জন বিরুদ্ধে । অভিযোগে তিনি উল্লেখ করেন , একই গ্রামের কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ৭ শতাধিক বছর উর্ধে ঐতিহাসিক ১২০ আউলিয়ার মুড়ারবন্দ দরবার শরীফের ভেতর অবস্থিত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা মাজার পশ্চিম পাশে থাকা একটি পুরনো মাজারের পাকা দেয়াল রাতের আধারে ভেঙে সংঘবদ্ধ চক্রদের বাড়িতে আসা-যাওয়ার সুবিধার্থে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করে জোরপূর্বক ভাবে আসছেন । অভিযোগে বলা হয় , গত ১০ মার্চ রাত আনুমানিক ২ টার দিকে দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমদেরকে না জানিয়ে ১৬ থেকে ১৭ জন অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, পিকল, লোহার সাবুল , লাঠিসোঁটা নিয়ে এসে ওই পুরনো ঐতিহ্যবাহী মাজারের পাকা দেয়াল ভেঙে জোর পূর্বক মাটি ফেলে রাস্তা তৈরির জন্য কাজ শুরু করেন । বিষয়টি মাজারের আশেকান ভক্ত বৃন্দরা মাজারে জিয়ারত করতে গিয়ে পুরনো মাজার দেয়াল ভেঙে ফেলা এবং রাস্তায় মাটি ফেলা দৃশ্য দেখে দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমদের কে অবগত করে। সেখানে মাজার ভেঙে রাস্তায় জোরপূর্বক মাটি না পালানো দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমরা বাঁধা দিলে অভিযুক্তরা মোতাওয়াল্লী ও খাদেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের প্রাণ নাশের হুমকি – ধামকি দেন । পরে বিষয়টি থানায় জানানো হলে থানার ওসি সহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে দৃশ্য দেখে যান। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায় । তবে অভিযোগ রয়েছে , পুলিশ যাওয়ার পর বুধবার ভোর সকালে আবারও অভিযুক্তরা রাস্তায় মাটি ফেলা শুরু করেন । অভিযোগে আরো বলা হয় , প্রায় ৭ শ বছরের উর্ধে ঐতিহাসিক পুরনো এ দরবার শরীফ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) পূর্ব – পশ্চিম মাজার সহ আরো অনেক ওলি-আউলিয়া , পীর-দরবেশ কেরামগণের মাজার ও কবরস্থান রয়েছে । মাজারের ভেতর দিয়ে রাস্তা তৈরি করা হলে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। দরবার শরীফের খাদেম ও আশেকান ভক্ত বৃন্দরা জানান , মোঃ আব্দুল জলিল ২০১৫ সালে গভীর রাতে ঐ সংঘবদ্ধ দল কে নিয়ে ঐতিহাসিক মুড়ার বন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) নাম অনুসারে যুগ যুগ ধরে দরগাহ শরীফ জামে মসজিদ নাম পলক আলকাতরা দিয়ে মুছে ফেলা নিয়ে প্রতি প্রতিদ্বন্দ্বগতা সৃষ্টি হয় দরগাহ শরীফ কমিটির মোতাওয়াল্লীদের সাথে। এই মসজিদ নাম মুছা নিয়ে থানায় মামলা হয় এবং মামলাটি আদালতের বিজ্ঞ বিচারক ওয়ার্ক অফ স্টেট এর পক্ষে রায় প্রদান করেন । এ ঘটনার বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশ হলেও ভূমিদস্যু সংঘবদ্ধ দল আবারো উশৃংখল হয়ে উঠেছে । এদিকে ২০২৫ সালে মোঃ আব্দুল জলিল ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্ষমতার বল দেখিয়ে তার সংঘবদ্ধ দল নিয়ে আবার মাজার শরিফে মত সৃষ্টি করলে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান নেতৃত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয় । সালিশ বৈঠক সিদ্ধান্তে আব্দুল জলিল সহ তার দলবলকে মাজার শরিফে অন্যায় অপরাধ থেকে বিরত থাকার জন্য নিষেধ করা হয় । বর্তমানে মোঃ আব্দুল জলিল মব সৃষ্টি করে চলছে । এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন , লিখিত অভিযোগ পাওয়া গেছে । বিষয় টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে । #’সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯ ৪৪৭ , তাং- ১২/০৩/২০২৬ ইং