1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

হবিগঞ্জে প্রাণ কোম্পানিতে শ্রমিক নির্যাতন: অফিস কক্ষে আটকে মারধরের ভিডিও ভাইরাল!

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

হবিগঞ্জে প্রাণ কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রাণ কোম্পানির হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) জাহিদ তার অফিসে ডেকে নিয়ে দুই শ্রমিককে নির্মমভাবে মারধর করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি অফিস কক্ষে দাঁড় করিয়ে শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। এ সময় শ্রমিকরা পায়ে ধরে কাকুতি-মিনতি করলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের ধরন ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অপমানজনক। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে শ্রমিকদের আর্তনাদ স্পষ্ট শোনা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

ভয়েস ওভার (VO): তবে অভিযোগ অস্বীকার করে প্রাণ কোম্পানির এক কর্মকর্তা দাবি করেছেন, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণের অংশ।

বাইট – এহসানুল হাবিব (এজিএম, এডমিন):“
এটি আসলে সিকিউরিটি ট্রেনিংয়ের অবিভিন্ন সময় চোর-ডাকাত বা বানরের উপদ্রব দেখা দেয়। এসব পরিস্থিতি মোকাবিলায় সিকিউরিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের ট্রেইনার।”

ভয়েস ওভার (VO): এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ।

বাইট – ইয়াছমিন খাতুন (পুলিশ সুপার, হবিগঞ্জ): “এ ধরনের কোনো নির্যাতনের অভিযোগ সম্পর্কে আমার জানা নেই। তবে কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শ্রমিকদের দাবি, অভিযুক্ত ওই কর্মকর্তা এর আগেও একাধিক শ্রমিককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তবে চাকরি হারানোর ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...