1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাভার থানার বিএনপির সাবেক যুগ্ন আহবায় মোঃ আনোয়ার হোসেন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরুলিয়া ও দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ।


তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
মোঃ আনোয়ার হোসেন দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বিরুলিয়া সহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক”।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...