1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

মাদারীপুরে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা

  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আব্দুল আহাদ(জনবন্ধু):

মাদারীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখা। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের লেকপাড়ে অবস্থিত স্বপ্নচূড়া রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘সময়ের আলো’ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।বক্তারা সাংবাদিকতা পেশার দায়িত্বশীলতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার সম্পন্ন হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মাঝে পবিত্র কোরআন শরীফ, ডায়েরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার উপহার হিসেবে প্রদান করা হয়।এসময় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...