1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বরগুনার বেতাগীতে বাংলাদেশ সেবাশ্রম মন্দিরে চুরি, ভক্তদের চোখে কান্না!

  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মো: দুলাল ফেরদৌস ও লিটন কুমার ঢালী, বেতাগী:

বরগুনার বেতাগী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাংলাদেশ সেবাশ্রম বেতাগী শাখার মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে সেবাশ্রমের নাট মন্দিরের পিতলের তৈরি ১ ফুট উচ্চতাবিশিস্ট রাধাকৃষ্ণ মূর্তি, পূজায় সময় বাজানো ঘন্টা, কাসার ঘটিসহ সেবাশ্রম মন্দিরের বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে । রবিবার সকালে মন্দিরের পুরোহিত পূজা দিতে গিয়ে দেখে মন্দিরের রাধাকৃষ্ণ মূর্তিসহ প্রয়োজনীয় পূজার উপকরণ চুরি হয়ে গেছে। এসময় মন্দিরের পুরোহিত লক্ষ্মী রানী কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সেবাশ্রমের ভক্তদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
সেবাশ্রম সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে মন্দির বন্ধ করে চলে যান সেবাশ্রমের সেবায়েত ও সংশ্লিষ্টরা।

পরে দেখা যায় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ অর্থসহ কিছু ধর্মীয় সামগ্রী চুরি হয়ে গেছে।
মন্দিরের সেবাইত লক্ষ্মী রানী বলেন, চোরেরা গভীর রাতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা দানবাক্সে থাকা নগদ টাকা এবং মন্দিরে ব্যবহৃত কিছু মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী মন্দিরে ভিড় করেন। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি অধ্যক্ষ ( অবসরপ্রাপ্ত) মনোরঞ্জন বড়াল বলেন, সেবাশ্রমে চুরির ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনার বিবরণ দিয়ে মন্দিরের চুরির ঘটনায় চুরি হয়ে যাওয়া মালামাল পুন উদ্ধার ও চোর শনাক্ত করে উপযুক্ত বিচারের দাবি জানানো হয় । খবর পেয়ে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালী বলেন, এই চুরির ঘটনার পর থেকে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সেবাশ্রমের সকল সদস্য, সেবাইত ও স্থানীয় ভক্তবৃন্দ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন , ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং চোর শনাক্ত করতে চেষ্টা চলছে। শহরের আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...