1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই গ্রামের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সেনাবাহিনী ও পুলিশ উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে রয়েছে। হবিগঞ্জে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন । এ ঘটনাটি ঘটে রবিবার (৩০ নভেম্বর) দুপুরে। সেনাবাহিনীর সদস্য ও মাধবপুর থানা পুলিশ সূত্রে জানা যায় , গত শনিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে মুড়াপাড়া গ্রামের মোঃ বকুল মিয়া মেম্বার এর ভাতিজা সাথে বেঙ্গেডুবা গ্রামের নুর মিয়া সরদারের এক ঘনিষ্ঠ আত্মীয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে উভয় গ্রামের শতশত লোকজন লাঠিসোঁটা নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হয়ে সংঘর্ষ লিপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া , ইটপাটকেল নিক্ষেপ করলে প্রায় অর্ধশতাধিক আহত মধ্যে গুরুত্ব আহত হয়েছেন প্রায় ১৫ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এতে উভয় পক্ষের ইটপাটকেলে কয়েকটি দোকান ক্ষতি হয়েছে। শাহজীবাজার সেনা ক্যাম্পের এ ঘটনার খবর পেয়ে ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উভয় পক্ষের লোকজনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের জন নন্দিত চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, উভয় পক্ষের গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । সেনাবাহিনী ও থানা পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে । মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান , উভয় পক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে । এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে উভয় পক্ষ গ্রামের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে । থানায় কোনো মামলা হয়নি ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...