1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ মোঃ শামীম আনোয়ার কে দেখতে চাই.. জেলার সর্বস্তরের জনগণের দাবী

  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ মোঃ শামীম আনোয়ার কে দেখতে চাই…. জেলার সর্বস্তরের জনগণের দাবী । একজন পরিক্ষিত পরিস্কার পরিচ্ছন্ন রাজনৈতিক মানবতার ফেরিওয়ালা জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার কে নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনায় কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সৈয়দ মোঃ শামীম আনোয়ার হবিগঞ্জ জেলা পরিষদে বিপুল ভোটে নির্বাচিত সাবেক দুই বারের সদস্য। তিনি জেলা পরিষদে সদস্যদের ভোটে পরপর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে জেলা পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন কালে সততা , নিষ্ঠা, দক্ষতা ও সাহসী সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট মহলের অভিমত। তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার ঐতিহ্য বাহী রাজনৈতিক পরিবারের একজন সদস্য । তিনি তৎকালীন সাবেক পার্লামেন্ট সেক্রেটারী ও এমপি মরহুম সৈয়দ সঈদ উদ্দিন আহমেদ এর ছেলে । এছাড়া তিনি সাবেক কৃষি প্রতিমন্ত্রী মরহুম সৈয়দ মোঃ কায়সার এর ছোট ভাই এবং সায়হাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সভাপতি এবং হবিগঞ্জ – ৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য এস এম ফয়সল এর ছোট ভাই। সূত্রে জানা যায় , তিনি একজন বিএনপি পন্থি হয়ে ও বিগত দুই টি হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে সহকর্মী সদস্যদের আস্থায় পরপর দুইবার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সরকারের সময় তার উপর বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান । সে সময় এক সভায় ‘ জয় বাংলা ‘ শ্লোগান বলতে বাধ্য করা হলে তিনি সভা স্থল ত্যাগ করে বলেন , বিএনপি কর্মী এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কথাই বলতে হবে । রাজনৈতিক জীবনে তিনি নোয়াপাড়া ইউনিয়ন যুবদল ও বিএনপি সভাপতি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাধবপুর উপজেলা বিএনপি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন । রাজনৈতিক প্রতিকূল সময়ে ও তিনি দলীয় নেতা-কর্মীদের আইনের সহায়তা প্রদান সহ তৃণমূলের পাশে ছিলেন বলে নেতা-কর্মীরা জানান। এ বিষয়ে সৈয়দ মোঃ শামীম আনোয়ার বলেন , দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান যদি জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয় , তাহলে তিনি হবিগঞ্জ জেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবেন বলে বিশ্বাস । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯৪৪৭ , তাং- ১৮ /০৩/২০২৬ ইং

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...