1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

বরগুনাবরগুনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করেছে বরগুনা জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সার্কিট হাউজ সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

পরে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। একটু পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।অন্যদিকে, বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শপথ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশ এখনও পূর্ণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নে এখনও ঘাটতি রয়েছে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। এ ছাড়াও জেলার ৬টি উপজেলায় অনুরুপ ভাবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...