1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় বিএনপির জেলা আহবায়ককমিটি ব্যতিত সব কমিটি বিলুপ্তি

  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন,বরগুনা
বরগুনা জেলা আহবায়ক কমিটি ব্যতিত সকল উপজেলা, পৌর ও ইউনিয়নের ৪৬৬টি কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়। পরবর্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো.নজরুল ইসলাম মোল্লা।

জানা যায়, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব দলীয় প্যাডে বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহিনকে, দেওয়া এক পত্রে অবহিত করেন, বরগুনা জেলাধীন সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র বিদ্যমান কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি আপনাদেরকে অবগত করা হলো। প্রথমে এই পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম মোল্লা বলেন, আগের জেলা আহবায়ক কমিটি জেলার সকল পর্যায়ের কমিটি গঠন করেন। তখন এই কমিটি নিয়ে অনেক বির্তক ছিল। তবে আসন্ন সংসদ নির্বাচনের পরে সকল কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
বরগুনা জেলা বিএনপির একটি সূত্র জানান,জেলায় ছয়টি উপজেলা , চারটি পৌরসভা ও ৪২ টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে ৪২ টি ইউনিয়নের ৪২ টি কমিটি ও প্রত্যেক ইউনিয়নে নয়টি করে মোট ৩৭৮ টি ওয়ার্ড কমিটি ,ছয়টি উপজেলা কমিটি ,৪টি পৌর কমিটি , প্রতিটি পৌরসভায় ৯ টি করে মোট ২৭ টি ওয়ার্ড কমিটি বিলপ্ত করা হয়েছে ওয়ার্ড ,ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা সব কমিটি মিলিয়ে মোট ৪৬৬ টি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও প্রয়াত তারিকুজ্জামানকে টিটুকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তখন ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় বিএনপি। এ বছর গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...