1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ , কারখানা সিলগালা

  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরে সাড়ে ৬ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড়ে ব্যবহৃত বিভিন্ন ক্যামিকেল জব্দ করে সকল কিছু জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া কারখানাটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়েরের করা হয়েছে। আজ
মঙ্গলবার সন্ধায় জেলার সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে স্বপন কুমার শীলের মালিকানাধীন ভেজাল গুড় তৈরির ফ্যাক্টরীতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মো: আতিকুর রহমান । অভিযানে ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: আজমুল ফুয়াদ অভিযানে উপস্থিত ছিল।
কারখানায় অত্যন্ত নোংরা, স্যাঁতস্যাঁতে, অপরিষ্কার-
অপরিচ্ছন্ন উপায়ে, নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ না করেই ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের টিনজাত চিটাগুড়
(যা গো-খাদ্যে ব্যবহৃত হয়) এর সাথে নিষিদ্ধ হাইড্রোজ, ফিটকিরি, ননফুড গ্রেড ক্ষতিকর রঙ ও ফ্লেভার,পঁচা মিষ্টি, মিষ্টির নষ্ট গাদ, ময়দা, সোডা, চিনি সহ ব্যবহার করে খেজুর ও আখের গুড় তৈরী করা হয়। এছাড়াও কারখানায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ক্যামিকেল (রেজিন,সলভেন্ট,আঠা জাতীয়, এবং জুতার সোল তৈরির ক্যামিকেল) পাওয়া যায়।
ফরিদপুরের নিরাপদ খাদ্য অফিসার মো: আজমুল ফুয়াদ জানান, কারখানায় পাওয়া নথিপত্র ও রেজিস্ট্রার পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে কারখানাটি প্রধানত রাতের অন্ধকারে ভেজাল গুড় উৎপাদন করে বৃহত্তর ফরিদপুর অঞ্চলসহ ঢাকা ও রাজশাহীর বাজারে সরবরাহ করে থাকে।
মো মাসুম হোসেন,বিশ্ব মিডিয়া,ফরিদপুর।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...