1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কমপ্লিট শাটডাউন পালন, পরীক্ষা নিলেন ডিপিইও

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫


বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. সালেহ উপস্থিত হয়ে বেতাগী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের দ্বিতীয় শিফটের পরীক্ষা নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষকগণ শহরের বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষক অবস্থান নেন এবং কমপ্লিট শাটডাউন পালন করেন। কমপ্লিট শাটডাউন চলাকালে ভার্চুয়াল্লি বক্তব্য রাখেন বরগুন-২ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাসেল সাবরিন ও সাধারণ সম্পাদক মোস্তারিয়া আক্তার এ্যানীসহ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
সকালে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তাৎক্ষনিক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময়ে তিনি শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান। দুপুরের পরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাহমুদুল ইসলাম বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে পরীক্ষা নেওয়ার আহ্বান করেন। পরে শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নূরুল ইসলাম পান্না ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. শাহাদাত হোসেন মুন্না।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...