1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমের বুকে ইটের আ’ঘাত!ধুনটে মা’দ’ক কারবারির হা’মলার শিকার সাংবাদিক গোলাম রব্বানীনাজমুল হাসান নাজির সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযান: ২৬ পিস ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ বেগমগঞ্জে বসতঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ; প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজিং: শাহপুর-রতনপুরের অস্তিত্ব রক্ষায় অনিশ্চিত লড়াই মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও এবং এসিল্যান্ডের মতবিনিময় সিলেটে মাদক ও জুয়ার আসরে মধ্যরাত পর্যন্ত ঝটিকা অভিযান: ৭৫ মামলা, ৫৮ জনের কারাদণ্ড, ১৭ জনকে জরিমানা ছাতক- কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন কিশোরগঞ্জে জমিয়ত নেতা মাওলানা জুবায়ের আহমদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান শাপলা চত্বরের ‘গণহত্যা’র বিচার ও সত্য উদঘাটনের দাবিতে বৌলাইয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যুচুনারুঘাট

কিশোরগঞ্জে জমিয়ত নেতা মাওলানা জুবায়ের আহমদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

  • আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি:জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।গত ৫ জুন ২০২৬, শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির সদস্যপদ গ্রহণ করেন।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির হাসেমী, জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুল আলম, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মারুফ বিল্লাহ এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম জুবায়ের।এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হকসহ জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা নবাগত সদস্য মাওলানা জুবায়ের আহমদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠন এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।মাওলানা জুবায়ের আহমদ তাঁর বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...