1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মধুখালী প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও এবং এসিল্যান্ডের মতবিনিময়

  • আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ও সহকারী কমিশনার(ভূমি) প্রতিক দত্তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৬টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতীক দত্ত, সহকারী কমিশনার (ভূমি)।অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিঞা। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ এবং সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এলাকার উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই  ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে”।সভায় মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। মধুখালী প্রেসক্লাব ও সভার সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নুর সমাপনী বক্তব্যের মাধ্য দিয়ে মতবিবনিময় সভার ইতি টানেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...