1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাভারে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের অভিযান: ২৬ পিস ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

  • আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ আলমগীর হোসেন ঢাকার সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই আল আমীন!গ্রেফতারকৃতদের মধ্যে পাখি বেগম নামের এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিলেন।রবিবার (০৭ জুন) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন সাভার থানার বাগনি বাড়ি এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম (৪২) এবং আকরান নামাপাড়া এলাকার এরশাদের ছেলে মোঃ আরিফ মিয়া (২৫)। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাখি বেগম বাগ্নীবাড়ি ও সামাইর ছান্দা এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি!ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ আল আমিনের নির্দেশনায় একটি চৌকস দল অভিযান চালায়। অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় সর্বমোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জামিনে বেরিয়ে তারা আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করত!এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ আল আমিন জানান,এলাকাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই অভিযান। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...