1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা: সম্পাদক আব্দুল খালেক লাভলু’ স্যারের সাথে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সাপ্তাহিক ‘বিশ্ব মিডিয়া’র সম্মানিত সম্পাদক আব্দুল খালেক লাবলো’ স্যার এর সঙ্গে সাক্ষাৎ করেছেন পত্রিকাটির একদল নিষ্ঠাবান সাংবাদিক। এ সময় সম্পাদকের মূল্যবান দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দর্শন উপস্থিত সাংবাদিকদের অনুপ্রাণিত ও উজ্জীবিত করেছে।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উত্তরার প্রতিনিধি সোহেল, সিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকন, সিনিয়র রিপোর্টার জাকির হোসেন এবং স্টাফ রিপোর্টার সোহেল রানা।আলোচনাকালে সম্পাদক আব্দুল খালেক লাবলো স্যার সাংবাদিকদের সাংবাদিকতার মূলমন্ত্র সম্পর্কে দীক্ষা দেন। তিনি বলেন, “একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব কেবল সংবাদ প্রকাশ করা নয়, বরং সত্যের পক্ষে নির্ভীকভাবে কলম ধরা। অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই একজন সংবাদকর্মীর প্রকৃত সার্থকতা।”তিনি পেশাগত ঐক্যের ওপর জোর দিয়ে আরও বলেন, “দেশের কোথাও কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি বা হামলার শিকার হলে সকল গণমাধ্যমকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা সর্বদা অগ্রণী হতে হবে।”সম্পাদক মহোদয়ের কাছ থেকে পাওয়া এই দিকনির্দেশনা উপস্থিত সকলের সাংবাদিকতা জীবনে নতুন প্রেরণা জুগিয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, সত্যের পথে অবিচল থাকার তাওফিক প্রার্থনা করেছেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...