1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মিঠাপুকুরে দরিদ্র ১৫০ পরিবারের মাঝে ব্রাকের হাঁস মুরগি বিতরণরংপুর প্রতিনিধিঃগ্রামীণ দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির আওতায় বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সোমবার ও মঙ্গলবার (০৮ ও ০৯ জুন) দুদিনব্যাপী ব্র্যাক নর্থ ডিভিশনের মিঠাপুকুর অঞ্চলের বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে তালিকাভুক্ত ১৫০টি দুস্থ পরিবারের মাঝে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। হাঁস-মুরগি বিতরণের আগে উপকারভোগী নারীদের জন্য ব্র্যাকের পক্ষ থেকে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন, মিঠাপুকুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। প্রশিক্ষণ শেষে মিঠাপুকুর শাখার আওতায় তালিকাভুক্ত ১৫০ জন দুস্থ নারীর মাঝে মোট ৩,০০০টি হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৩০ দিন বয়সী ১,৫০০টি উন্নত জাতের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং ১ দিন বয়সী ১,৫০০টি মুরগির বাচ্চা।এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান (দাবি), কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় দেবনাথ, ভিডিইউ মোঃ জিল্লুর রহমান, ‘দাবি’ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, ‘প্রগতি’ কর্মসূচির এলাকা ব্যবস্থাপক এহসানুল হক, আরসি অসীম সূত্রধর এবং কৃষি ও বীমা কর্মকর্তা মোঃ রাশেদ সরকার।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান বলেন, হাঁস-মুরগি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি অত্যন্ত লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা খুব সহজেই নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। ব্র্যাকের এ ধরনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এই উদ্যোগ দারুণ সহায়ক হবে।” এদিকে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা পেয়ে উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী দরিদ্র নারীরা। ব্র্যাকের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তারা ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...