1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ কাকন বাহিনীর সদস্য গ্রেফতার

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড তাজা গুলিসহ কাকন বাহিনীর এক চিহ্নিত সদস্যকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। রবিবার (১৪ জুন) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মমিনুল হক ওরফে সওদাগর (৪০)। তিনি রায়টা পাথরঘাটা এলাকার মো. ইনার আলী মণ্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সওদাগরের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদী তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সওদাগরের গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা জানিয়েছেন।এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, “অস্ত্র ও গুলিসহ সওদাগর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”পুলিশ জানায়, মামলা নং-১৪, তারিখ ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...