1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উত্তরায় ব্যবসায়ী অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, ভিকটিম উদ্ধার; চক্রের মূলহোতাসহ ৪ অপহরণকারী গ্রেফতার

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সিনিয়র রিপোর্টার: আনিছুর রহমান খোকনরাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্মম নির্যাতনের মাধ্যমে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উত্তরা পশ্চিম থানা পুলিশ। টানা অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, গত ৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দিন এলাকা থেকে ব্যবসায়ী আজিবুর রহমান (৫০)-কে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর ও শারীরিক নির্যাতন চালিয়ে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারীরা ভিকটিমকে নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁওসহ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে নিয়ে যায় এবং ক্রমাগত নির্যাতন করতে থাকে। এমনকি ভিডিও কলে পরিবারের সদস্যদের সামনে ভিকটিমকে মারধরের দৃশ্য দেখিয়ে মুক্তিপণের টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।ভিকটিমের প্রাণ রক্ষার্থে পরিবারের সদস্যরা তার ভাগিনা জহুরুল ইসলামের মাধ্যমে অপহরণকারী চক্রের নির্দেশনা অনুযায়ী ডাচ্-বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা জমা দেন। কিন্তু টাকা পাওয়ার পরও অপহরণকারীরা ভিকটিমকে মুক্তি না দিয়ে আরও অর্থের জন্য চাপ দিতে থাকে এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিকটিমের পরিবার উত্তরা পশ্চিম থানা পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান শুরু করে। গ্রেফতার এড়াতে অপহরণকারীরা বারবার অবস্থান পরিবর্তন করলেও শেষ পর্যন্ত রাজধানীর দক্ষিণখান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা সজিব মিয়া (২৯)-সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—১. আব্দুল আলিম বাবু (৩০), বাগেরহাট২. মোঃ ময়নুদ্দিন, কুমিল্লা৩. মোঃ মহিউদ্দিন (৩৬), গাজীপুরগ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতারএদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের আরেকটি অভিযানে উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড ৯/ডি এলাকায় অবস্থিত জোনাইদ টেইলার্সের সামনে থেকে মোঃ জামাল (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ অন্যান্য অপরাধে ১০টি মামলা রয়েছে।সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ বলেন, “মাদক ও অপরাধ দমনে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে। সমাজকে নিরাপদ রাখতে অপহরণ, মাদক এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...