1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ধামরাইয়ে সালিশ উপেক্ষা করে অন্যের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে গ্রাম্য সালিশের সিদ্ধান্তকে না মেনে অন্যের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী হাসান বেপারী জানান, তার পৈতৃক সম্পত্তি ৩ শতাংশ জায়গায় মোশারফ হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ দেখা দিলে গত ১৩ জুন গ্রাম্য সালিশ বসার কথা ছিল। স্থানীয় মুরুব্বি ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বারের উপস্থিতিতে কাগজপত্র যাচাই-বাছাই ও সমাধানের জন্য আগামী ৩০ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু মোশারফ হোসেন সালিশের এই সিদ্ধান্ত অমান্য করে এবং এলাকার মুরুব্বিদের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।অভিযুক্ত মোশারফ হোসেনের সঙ্গে রয়েছেন সোরহাব হোসেন, আদু বেপারি, খোকন এবং মিস্ত্রি অর্জুন। ভুক্তভোগী হাসান বেপারী আরও অভিযোগ করেন, তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মোশারফ ও তার সঙ্গীরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।এ বিষয়ে অভিযুক্ত মোশারফ হোসেনের অস্বীকার করে তিনি বলেন তার পুরনো ঘড় সংস্কার করা হচ্ছেএ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার(মুতালেব মেম্বর মিয়া ভাই) জানান, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে আগামী ৩০ তারিখে ডাকা হয়েছে। কিন্তু এর আগেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মোসারফ হোসেন ।এলাকাবাসী জানান, মোশারফ হোসেন কারো কোনো কথা শুনছেন না। প্রভাব খাটিয়ে অন্যের জায়গা দখলের করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...