1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

ফারুক মাহমুদ ;চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে চন্ডিছড়া খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া,প্রথম যুগ্ন আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চা বাগানের হাজারো নারী-পুরুষ।হবিগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই উদ্যোগকে নিজেদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।চা শ্রমিক বিমল উড়াং বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সীমিত আয়ে সংসার চালিয়ে আসছি। মজুরি ও রেশন দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিকদের কষ্টের কথা বিবেচনা করে এই ফ্যামিলি কার্ড চালু করেছেন। এতে আমরা খুবই আনন্দিত।”বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, “চা বাগানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের দারিদ্র্য ও সামাজিক বাস্তবতা বিবেচনা করে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটি শ্রমিক পরিবারগুলোর জন্য একটি বড় প্রাপ্তি। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে চন্ডিছড়া চা বাগানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, যা এ উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।”সংসদ সদস্য সৈয়দ মোঃ ০ফয়সল বলেন, “আমার নির্বাচনী এলাকায় ২৩টি চা বাগান রয়েছে। এসব বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করছেন। তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি অধিকার ও সার্বিক জীবনমান উন্নয়নের বিষয়ে আমি জাতীয় সংসদে একাধিকবার কথা বলেছি। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের সেই বাস্তব অবস্থা উপলব্ধি করে হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।”তিনি আরও বলেন, “পর্যায়ক্রমে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অন্যান্য চা বাগানের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে এবং প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...