1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাঘাইছড়ি মারিশ্যা জোনের উদ্যোগে মতবিনিময় সভা,জনকল্যাণমূলক সহায়তা প্রদান

  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

সালাউদ্দীন শাহিন,বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, জনকল্যাণমূলক সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।মঙ্গলবার (১৭ জুন) উদয়পুর বাজারে আয়োজিত মতবিনিময় সভায় মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসির সভাপতিত্বে স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও প্রায় দুই শতাধিক পাহাড়ি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জোনের মেডিকেল অফিসার এবং উদয়পুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশ।সভায় জোন কমান্ডার বলেন, উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তবর্তী এলাকা হিসেবে চিকিৎসা ও শিক্ষা সেবার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন ছিল। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়ক নির্মাণ এবং বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ নিরাপদে যাতায়াত ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), চোরাচালান, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ও দেশের ভূখণ্ড রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।মতবিনিময় সভা শেষে স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ১৫টিরও বেশি পরিবারকে ঘর মেরামতের জন্য টিন প্রদান, একটি সুপেয় পানির ট্যাংক স্থাপন এবং ১৫ জনের অধিক অসহায় পাহাড়ি রোগীকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।পরে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জোন কমান্ডার সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।জোন কমান্ডার আরো বলেন, “পাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।”স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...