1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা মারিশ্যায় বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় ৮ লক্ষ টাকার সেগুন কাঠ আটক চোরাচালান প্রতিরোধে ২৭ বিজিবির কঠোর অবস্থান। বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মধুখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত’র অভিযানে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার গয়াশপুর ঘাট এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিনসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সারে চার ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করেন।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাটি মধুখালী উপজেলা ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নড়াইল জেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা মো. বেলায়েত মোল্লা (৪৫), পিতা- মো. হান্নান মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত মধুখালী উপজেলায় যোগদানের পর থেকেই নিয়মিত নানা অনিয়মে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে আসছেন। তিনি আরও জানান অন্যায় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।#রমজান আলীমধুখালী, ফরিদপুর।০১৯১১৭৮৩৯১৬১৮/০৬/২০২৬ইং

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...