1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সিলেট সিটির ড্রাফটসম্যান থেকে রাতারাতি উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য রাকু?

  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

সিসিকের ধনী প্রকৌশলী রাকুর উত্থানের শুরু যেভাবে, সিলেট সিটি করপোরেশনের উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য রাকু । নামের মতই রাখডাকে চলছে তার কাজ কারবার। মৌলভীবাজারের প্রত্যন্ত এলাকার বাসিন্দা রাকু সিলেট এসেছিলেন পড়াশোনা করার জন্য। থাকতেন আত্মীয়ের বাসায়। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করে আর এগোতে পারেননি। চাকরীর সন্ধানে ঘুরতে ঘুরতে সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের ড্রাফটসম্যান হিসাবে মাষ্টার রোলে নিয়োগ পান। এই চাকরিই তার জীবন পাল্টে দেয়। হয়ে যান বিরাট সম্পত্তির মালিক। শোনা যায় সিলেট সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৈাশলী নূর আজিজুর রহমানকে বশ করে ড্রাফটসম্যান থেকে রাতারাতি হয়ে যায় উপ সহকারী প্রকৌশলী। একই সাথে বিভিন্ন মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনে যখন যে দলের মেয়র এসেছেন তাদের ঘনিষ্টজন হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে দেশে বিদেশে। জানা যায় সাবেক কাউন্সিলর থেকে মেয়র ও এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর সাথে তার বেশ সখ্যতা থাকায় তিনি বেপরোয়া হয়ে ওঠছেন ধীরে ধীরে? ঠিক তেমনি অরবিন্দ দেব এর যোগ্য শিষ্য হয়ে উঠেন অংশুমান ভট্টাচার্য রাকু। তবে এ ক্ষেত্রে রাকু এক ধাপ এগিয়ে তার সম্পত্তির বেশীর ভাগই শ্বশুর, শালা সমন্ধির নামে। জানা যায় নগরীর বিভিন্ন এলাকায় তার রয়েছে বিশাল ভূসম্পত্তি।  চালিবন্দর মাদানী সিটিতে রয়েছে জায়গা ও বাসা।যা তার শ্বশুরের নামে। এক সময় তিনি সেখানে থাকলেও এখন মাদানী সিটি তাকে টানে না। এখন তিনি থাকেন বালুচর দুর্গাবাড়ি এলাকায়। সেখানে সম্প্রতি গড়ে তুলেছেন বিশাল রাজ প্রাসাদ। এছাড়াও নগরীর করের পাড়া সহ বিভিন্ন এলাকায় রয়েছে তার বিশাল ভূসম্পত্তি। বেশীর ভাগই শ্বশুর বাড়ির নামে। এছাড়াও তার মৌলভীবাজার জেলায় গ্রামের বাড়িতে নামে বেনামে কিনেছেন জায়গা জমি। এক সময় কোন রকমে দিন যাপন করলেও এখন গ্রামে বড় বড় সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন হর হামেশা। নিজে সিটি কর্পোরেশন প্রদত্ত মটর সাইকেল ব্যবহার করলেও স্ত্রী সন্তানদের কিনে দিয়েছেন গাড়ি। সে গাড়িতে তার স্ত্রী সন্তানরা স্কুল সহ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি নিজেও মাঝে মাঝে তাদের সঙ্গ দেন। প্রতি বছরে দুটি ঈদে বিদেশ ভ্রমণ না করলে তার ভাল লাগেনা। যখন যে মেয়র আসেন তাকেই মেনেজ করে নেন। মাঝে মধ্যে জাল জালিয়াতি ধরা পড়লে ম্যনেজ করে নেন বিভিন্নভাবে। ধামাচাপা পড়ে যায় সব ঘটনা। এহেন রাকু বাবুর কীর্তি নগর ভবন থেকে ছড়িয়ে পড়েছে নগরীর অলিতে গলিতে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অংশুমান ভট্টাচার্য রাকুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...