1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বৌলাই,কিশোরগঞ্জ সদর সড়কের পুকুরের সাথে সংযুক্ত রাস্তা দ্রুত মেরামতের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ, চরম দুর্ভোগে সাধারণ মানুষজনগণের পক্ষে

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সালমা আক্তার বৌলাই, কিশোরগঞ্জ সদর সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে কাদাময় ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ফলে পথচারী, শিক্ষার্থী, রোগী ও যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না।স্থানীয়রা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের অভাবে রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, বৌলাই–কিশোরগঞ্জ সদর সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, এই সড়ক শুধু একটি যোগাযোগ পথ নয়, এটি হাজারো মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সরাসরি জড়িত।জনস্বার্থে এলাকাবাসী অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, আর কত ভোগান্তির পর মেরামত হবে বৌলাই, কিশোরগঞ্জ সদর সড়ক?

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...