1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শায়েস্তাগঞ্জে ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক -পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত – ১, আহত ,3

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক – পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালাক কাওছার মিয়া (৩২)নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সকাল ৭ টা দিকে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা টি ঘটে। নিহত মোঃ কাওছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটের চোর গ্রামের মৃত মুতি মিয়া ছেলে। হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনা সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নেন। থানার পুলিশ জানান , ভোর সকাল ৭ টা দিকে ঢাকাগামী একটি মুরগীবাহী পিক-আপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পিকআপ ভ্যান ও অটোরিকশা সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাওছার মিয়া মৃত্যু হয়। অপর দিকে পিকআপ ভ্যানের হেলপার , অটোরিকশা সিএনজি চালক ও ট্রাক চালক গুরুত্ব আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের কে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সকাল ৭ টা দিকে শাহ সি্মেন্ট কোম্পানি একটি ট্রাক , মুরগীবাহী পিক-আপ ভ্যান ও অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছে । আহত তিনজনকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ -১৫৯ ৪৪৭৷, তাং- ২৫ /০৬/২০২৬ ইং।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...