1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্বপ্নসারথী সদস্যদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও উপকরণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

রংপুর প্রতিনিধি:গ্রামীণ পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইনান্স মিঠাপুকুর অঞ্চলের সেলফ কর্মসূচির “স্বপ্নসারথী” প্রকল্পের আওতায় এক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বপ্নসারথী দলের সদস্যদের মাঝে ১৭৫টি হাঁস ও ৫০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রকল্পের নির্বাচিত নারী সদস্যদের স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বাচ্চাগুলোর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান (ভ্যাকসিনেশন) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতি সদস্যকে ২,০০০ টাকা করে মোট ৫৪,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।একই অনুষ্ঠানে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি চাষাবাদের প্রসারে ২০ জন প্রান্তিক কৃষককে ‘ভার্মি কম্পোস্ট’ বা কেঁচো সারের ওপর কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের নিজেদের ভাগ্যের উন্নয়ন ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় উপকরণও বিনামূল্যে বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস ও মুরগি পালন গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। এর মাধ্যমে পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্টের ব্যবহার গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বিতরণকৃত হাঁস-মুরগির বাচ্চা, আর্থিক সহায়তা এবং কৃষি উপকরণগুলো সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: নজরুল ইসলাম, সহকারী ডিবিসি মোঃ রুহুল আমিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন, সেলফ কর্মসূচির শহিদুল, সিনিয়র শাখা ব্যবস্থাপক আহসানুল হক সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, স্বপ্নসারথী দলের সদস্য এবং স্থানীয় উপকারভোগীরা।তাং ২৫/৬/২৬

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...