1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন সিলেটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ ওসমানী মেডিকেলের ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত চাকরি থেকে চিকিৎসা—মানুষের পাশে আঃ রহিম তালুকদার, এখন বৃহত্তর দায়িত্বের প্রত্যাশা পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করলেন এলিজা জামান বাঘাইছড়িতে বিজিবির অভিযান! পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ১০৮ ঘনফুট সেগুন কাঠ, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা” বরগুনায় খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন, কালভার্টের বাধায় থমকে যাওয়ার শঙ্কা ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলার অভিযোগে মোকলেছুর রহমানের সাংবাদিক সম্মেলন

  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

জমিজমা সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা করতে প্রতিপক্ষের নানা নাটকীয়তার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেন  মোকলেছুর রহমান। শুক্রবার সকাল ১০ টায় বেতাগী প্রেস ক্লাবে মোকলেছুর রহমান সাংবাদিক সম্মেলনে বলেন,

প্রতিপক্ষ নজরুল ইসলাম গংরা একের এক মিথ্যা মামলা সাজাতে নানা ধরণের অপকৌশল ব্যবহার করছেন।

জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমানের সাথে একই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বুলবুল গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সাংবাদিক সস্মেলনে মোকলেছুর রহমান বলেন, আমাদের এজমালি সম্পত্তি যাহা পূর্বপুরুষ থেকে আটআনি ভোগদখল করে আসছে আর আটআনি নজরুল ইসলাম বুলবুল গংরা ভোগদখল করে আসছে। আমি যে অংশ দখল করছি তার পশ্চিম পাশে মা ও সন্তানের কবর তার পাশে টিনের ঘর রয়েছে। গত ০৯/১১/২০২৫ খ্রি: তারিখ রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটে নজরুল ইসলাম বুলবুল গংরা আমার মা ও সন্তানের কবরের উপর টিনের ঘর নির্মান করেন। এই সময় আমার বসত ঘর ভাঙিয়া আমাকে মারধর করে আমার স্ত্রী কন্যার শ্লীলতাহানী ঘটায়। তিন বস্তা সুপারি এবং নগদ ৮৩ হাজার টাকা নিয়ে যায়। এসময় ৯৯৯ ফোন করলে বেতাগী থানা পুলিশ আমাদের উদ্ধার করেন। এরপর ০৯/১১/২০২৫ খ্রি: তারিখ বেতাগী থানায় একটি মামলা (মামলা নং ৪/২৫) করি। এরপর প্রতিপক্ষ নজরুল ইসলাম গংরা বরগুনা আদালতে একটি ভুমি আইনে মামলা করে। এই মামলার বিপরীতে আমরাও মামলা দায়ের করি।

এই ঘটনার জের ধরে গত ২৩/৪/২০২৬ খ্রি: তারিখ নজরুল ইসলাম বুলবুল তার নিজের ছেলে এসএম আন (১০) কে মারধর করে মিথ্যা মামলার নাটক সাজানো হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মোকলেছুর রহমান বলেন, নজরুল ইসলাম বুলবুল ১৭ নং উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  সহকারি শিক্ষক পদে চাকুরি করেন। তিনি গত ২৩/৪/২৬ খ্রি.তারিখ বেলা ১১ টা ৪০ মিনিটের সময় স্কুল থেকে  কিভাবে পালিয়ে ২ কি মি দুরে যেয়ে মিথ্যা মামলা দায়ের করেন। 

এবিষয় অভিযুক্ত ১৭ নং উত্তর রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম বুলবুল বলেন, প্রতিপক্ষ মোকলেছুর রহমানের অভিযোগ মিথ্যা,  বানোয়াট এবং ভিত্তিহীন। এই অভিযোগের কোন সত্যতা নেই।'
এই ক্যাটাগরিতে আরো সংবাদ...