1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ চায়না জাল ধ্বংসে প্রশাসনের কঠোর অভিযান, পুড়িয়ে ফেলা হচ্ছে জব্দকৃত জাল

  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

টাঙ্গাইল জেলা প্রতিনিধি শাহ আলম টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নদী-নালা ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে প্রশাসন। অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংসের ব্যবস্থা করা হচ্ছে।প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জেলে, সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা। তাদের মতে, নিষিদ্ধ চায়না জালের অবাধ ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করছে এবং মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও নিষিদ্ধ চায়না জাল উৎপাদন, বিক্রি, মজুত ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।এলাকাবাসীর দাবি, শুধু জাল ধ্বংস করলেই হবে না; যারা এসব নিষিদ্ধ জাল তৈরি, বিক্রি ও ব্যবহার করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ও জলজ পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।প্রতিবেদক: শাহ আলমটাঙ্গাইল জেলা প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...