1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী: “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় সারাদেশের মতো আজ বরগুনার বেতাগী উপজেলার একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি শোভাযাত্রা বের করে। সরেজমিনে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী একটি করে গাছের চারা রোপণ করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের কর্মসূচি তাদের দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।”বিবিচিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার বলেন, শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়েই নয়, নিজেদের বাড়িতেও গাছ লাগাতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে চারা রোপণ করা হয় এবং সেগুলোর পরিচর্যার জন্য শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...