1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রভাব খাটিয়ে বিমানবন্দর দখল: শেখ হাসিনার উপদেষ্টার দাপটে রাজস্ব ফাঁকি, ফের ইজারা পাওয়ার চেষ্টা। সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস: শেষ মুহূর্তে একগুচ্ছ বড় পরিবর্তন,এক ট্রিলিয়ন ডলারের ‘থ্রিআর কৌশল দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরালরং কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এএসআই আহত বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক বেতাগীর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া কার্যালয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের;বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে উজিরপুরের জল্লা ইউনিয়নে আওয়ামীলীগের সাধারন সম্পাদক জওহর লাল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

দুপুরে ভাত খাওয়ার নামে ১০ হাজার টাকা ঘুষ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাহি,ভিডিও ভাইরালরং

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পুর প্রতিনিধি:মাদক মামলার আসামি করা থেকে রেহাই দিতে এবং জব্দকৃত মাদকের পরিমাণ কম দেখাতে ‘দুপুরের ভাত খাওয়ার’ কথা বলে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। ঘুষ গ্রহণের একটি ভিডিও এবং অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়। চোলাইমদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর খাটের নিচ থেকে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াস) জব্দ করা হয়। পরে আবজাল হোসেনকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল অফিসে নিয়ে আসা হয়।আটক আবজাল হোসেনের স্বজনরা মিঠাপুকুর অফিসে এলে অভিযানিক দলের সদস্য সিপাহি আল-আমিন তাঁদের ভয়ভীতি দেখাতে শুরু করেন। আবজালের ছেলেদেরও এই মামলায় আসামি করা হবে, এমন হুমকি দিয়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত মামলা থেকে বাঁচতে এবং জব্দ তালিকায় মাদকের পরিমাণ কম দেখানোর শর্তে সিপাহি আল-আমিনের প্রস্তাবে রাজি হন আবজালের ছেলে আসাদুল এবং সঙ্গে থাকা স্বজনরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও মোবাইল রেকর্ডিংয়ে দেখা যায়, সিপাহি আল-আমিন দুপুরে লাঞ্চ করার কথা বলে ইতিমধ্যেই ৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করছেন। অন্যদিকে, তাঁরই মনোনীত আরেক ব্যক্তি মিঠাপুকুর সার্কেল অফিসের সামনে দাঁড়িয়ে আসাদুলের কাছ থেকে ঘুষের বাকি টাকা গ্রহণ করছেন। ভুক্তভোগী আসাদুল জানান, আমাদের মামলায় আসামি করার ভয় দেখানো হয়েছিল। পরে মামলা থেকে বাঁচতে এবং আলামত কম দেখানোর শর্তে দুপুরে ভাত খাওয়ার জন্য বিকাশে টাকা এনে উনার মনোনীত ব্যক্তিকে দিই। পরে ফোন দিলে উনি টাকা পাওয়ার কথা স্বীকার করেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।ঘুষের অভিযোগ এবং ভাইরাল ভিডিওর বিষয়ে জানতে, সিপাহি আল-আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো অনুতপ্ততা প্রকাশ না করে দম্ভোক্তি দিয়ে বলেন, আমার অনেক সাংবাদিক আছে। আপনারা নিউজ করেন। আমি এখানে চার বছর ধরে আছি।” এ বিষয়ে জানতে চাইলে রংপুর বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক দিলারা রহমান জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...