1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বহু অপকর্মের হোতা শ্রমিক লীগ নেতারুহুল আমিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানা শ্রমিক লীগের সহ-সভাপতি দূর্নীতিবাজ, ভূমি দখলকারী, ফ্ল্যাট দখলকারী, রুহুল আমিন প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তার বিরুদ্ধে এখনো কেন নেওয়া হচ্ছেনা আইনানুগ ব্যবস্থা? সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বাঁধা-বিপত্তি, নির্যাতন ও আন্দোলনে অংশ নেওয়া এই আওয়ামী লীগ নেতা রুহুল আমিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থী ও নিহতের পরিবারবর্গ। এই রুহুল আমিন জনতা ব্যাংকের লোন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দলের প্রভাব খাটিয়ে ঐ ব্যাংকে তিনি সিবিএ নেতা হয়েছিলেন। সেখান থেকেই তার টাকার উৎস চলে আসে। লোন করে দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। সরকার পতনের পর থেকে অবৈধ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় স্ত্রী সন্তানদের নামে ঢাকার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট এবং জমি ক্রয় করেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে ক্ষমতায় থাকাকালীন বিএনপি পন্থি ব্যাংক কর্মকর্তাদের সিবিএ নেতার কোন দায়িত্ব পালন করার সুযোগ দেয়নি। তাদের সাথে করেছে অসৌজন্যমূলক আচরণ এবং করেছে ব্যাংকের দালালি। অবৈধ ভাবে এতকিছু করার পরেও ব্যাংকের দালালি বন্ধ হয়নি এবং রয়েছে বহাল তবিয়তে। লোন করিয়ে দেওয়ার নামে বিভিন্ন জায়গা ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। যাহা সকল কিছুর তদন্ত করে তাহার ব্যাংক এ্যাকাউন্ট জব্দ সহ ফ্ল্যাটের হিসাব নিলে এই নেতার সবকিছু বেরিয়ে আসবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অভিমত।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান, তার পারিবারিক কতটুকু শিক্ষা আছে জানিনা, তবে ক্ষমতায় থাকাকালীন মানুষকে মানুষ মনে করেন নি। তার লোক সমাজে বিচার হওয়া উচিৎ।

সবুজবাগ থানা বিএনপি একজন নেতা দুঃখ প্রকাশ করে বলেন, এই নেতার আপদমস্তক উশৃঙ্খল। তার আচরণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এখনো চুপে চুপে ঘুরে বেড়াচ্ছে আর ব্যাংকের দালালি করছে। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...