1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় প্রধান শিক্ষকদের হুমকি দিলেন সহকারী শিক্ষক লিটন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন
বরগুনা সদর উপজেলার কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান লিটনের বিরুদ্ধে প্রধান শিক্ষকদের সরকারি দায়িত্ব পালনে বাধাদান, হুমকি, কটূক্তি এবং শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ৭ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে ৩৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, গত ১ ডিসেম্বর বরগুনা সদর উপজেলা শিক্ষক সমিতির একটি সভায় কয়েকজন সহকারী শিক্ষকের উপস্থিতিতে চলমান তিন দফা দাবী ভিত্তিক কর্মবিরতি নিয়ে বক্তব্য দেন লিটন। সেই বক্তব্যে তিনি একাধিক প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য দেওয়ার অভিযোগে উঠে।
পরে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওই সভায় লিটন প্রধান শিক্ষকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমাদের ১০ম গ্রেড দিলে তোরা তো আরও উপরে যাবি, তোদের কোনো ক্ষতি নাই। এরপরও যদি ওরা দায়িত্ব পালন করে, তবে তাদের বিরুদ্ধে ‘থুথু দিবস’ পালন করা হবে। তার এমন কড়া মন্তব্যে শিক্ষক সমাজে তীব্র প্রতিক্রিয়া তৈরি করপ্রধান শিক্ষকরা বলেন, আমরা সরকার ঘোষিত বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নসহ নিয়মিত দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। কিন্তু একজন সহকারী শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ, উসকানিমূলক এবং দায়িত্বহীন বক্তব্যে শিক্ষক সমাজে হতাশা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরস্পরের পরিপূরক। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসলেও এমন আচরণ প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
অভিযুক্ত লিটন বলেন, আমার বক্তব্য বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে। খন্ডিত অংশ প্রচার করা হয়। আমি কোনো থুথু দিবসের কথা বলিনি। বলেছি আমরা একত্রে কাজ করি। কেহ বিশ্বাসঘাতকতা করে তাহলে আমাদের মানুষ থুথু দিবে। এটাকে বানানো হয়েছে আমি প্রধান শিক্ষকদের গায়ে থুথু দিব। তিনি বলেন, বরগুনা শিক্ষক সমিতিতে দীর্ঘদিন নির্বাচন হয় না। কয়েকজন নেতা লুপপাট করে খায়। তার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া না গেলেও বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) আবু জাফর মো. ছালেহ বলেন, আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...