1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় যৌথ বাহিনীর চেকপোস্টে বিপুল পরিমাণ ইয়াবাসহ দেবর ভাবী আটক

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন
বরগুনা জেলার তালতলী উপজেলার প্রবেশ দ্বারে যৌথ বাহিনীর চেকপোস্টে আটক হয়েছে দেবর ভাবী। তাদের দেহ থেকে জব্দ করে ১ হাজার ৪৮৫ পিচ ইয়াবা ও মোবাইল ফোন। আটক হয়েছে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল গ্রামের হুমায়ূন কবির (৪০)এবং তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মমিসেপাড়ার শাহ আলমের স্ত্রী খুকুমনি (৩১)।

জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে তালতলী ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টের সামনে দিয়ে আটককৃতরা মোটরসাইকেলে যাচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তাদের তল্লাসি করা হয়। এ সময় তাদের শরীরে বাধা ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা ঢাকা থেকে বাসযোগে আমতলী এসে সেখান থেকে মোটরসাইকেলে মমশেপাড়ায় যেতেছিল।

যৌথবাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেহ তল্লাশিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় মাদক কারবারে জড়িত ছিল। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...