1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

লক্ষ্মীপুরের অস্ত্র মামলার প্রধান আসামি নুর উদ্দিন রাঙামাটিতে গ্রেপ্তার

  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ আলাউদ্দিন

লক্ষ্মীপুর ডিবি পুলিশের একটি বিশেষ দল রাঙামাটির চন্দ্রঘোনা থানার গহীন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলার পলাতক আসামি মো. নুর উদ্দিন জিকুকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গত ১ ডিসেম্বর দুপুরে চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামে নুর উদ্দিনের মালিকানাধীন নূহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে ডিবি। ওয়ার্কশপটিকে অবৈধ অস্ত্র তৈরির কারখানা হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।
এ ছাড়া ৭ ডিসেম্বর সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের একটি কবরস্থানের ঝোপে পরিত্যক্ত অবস্থায় নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি ৫টি দেশীয় একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ তালিকাভুক্ত করে থানায় আনা হয়।
ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, নুর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র তৈরির নেটওয়ার্ক এবং সহযোগীদের শনাক্ত করা হবে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...