1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জ আটিগ্রামে লাইসেন্সহীন ভাবে চলছে ইটভাটা

  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে ১১টি ইটভাটা বিদ্যমান । গত বছরের তথ্য অনুযায়ী, এসব ভাটার বেশ কয়েকটি অনুমোদন ছাড়া পরিচালিত হয়েছিল। স্থানীয়দের অভিযোগ ‘চলতি বছর আবারও ঐ ভাটাগুলোর সবকটি কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে কিছু ভাটা এখনো ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে আটিগ্রাম ইউনিয়নের সচিব জানান,
“ অধিকাংশ ভাটার ট্রেড লাইসেন্স দেয়া হয়েছে। যেসব ভাটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমরা সেগুলো পর্যবেক্ষণে রেখেছি। অভিযোগমুক্ত হলে সেসব ভাটাকেও নিয়ম অনুসারে লাইসেন্স প্রদান করা হবে।”
সরেজমিনে জানা যায়, প্রাচীন একটি উচ্চ বিদ্যালয়ের মাত্র ৩৫০ মিটার দূরে ভাটা চলমান । ভাটাটি ঢাকার ধামরাই উপজেলার মো. আবু বক্করের মালিকানাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “এমন সংবেদনশীল এলাকায় সরকার কীভাবে ভাটার অনুমোদন দিল, তা বিস্ময়কর। ধোঁয়ার কারণে আমাদের ফসল নষ্ট হচ্ছে। নতুন করে তদন্তের মাধ্যমে সঠিক সমাধান চাই।”

এদিকে বিদ্যালয়ের পাশে ভাটার মালিক আবু বক্কর কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন ধরনের সদ উত্তর দিতে পারেননি ।

এ বিষয়ে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান “গত বছর ভাটাটির বিষয়ে কোনো অভিযোগ বা গণমাধ্যমে প্রতিবেদন আমার নজরে আসেনি, এ কারণে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক কিছু সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা আবেদনটি স্থগিত রেখেছি। এবার অনেকে ৩ মাস আগে নতুন করে আবেদন করেছে। সকল তথ্য যাচাই-বাছাই ও পরিবেশগত দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...