1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

চন্দ্রগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে গ্রহীতা সমাবেশ: ওষুধ সংকট সমাধানে আশ্বাস সহকারী সচিবের

  • আপলোডের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-এর পঞ্চম দিনে গ্রহীতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসানের নির্দেশনায় আয়োজিত এ সমাবেশে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. হেলাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার এমওএমসিএইচ-এর মেডিকেল অফিসার ডা. জুনায়েদ আহাম্মদ মারুফ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিয়া সুলতানা মিশু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভূঁইয়া, এফপিআই রাজিব ঘোষসহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ও স্থানীয় এলাকাবাসী।
সেবা গ্রহীতাদের অভিযোগ, আগে তারা কেন্দ্র থেকে বিনামূল্যে ওষুধ পেতেন, কিন্তু বর্তমানে সেই সুবিধা বন্ধ রয়েছে। তবে চিকিৎসাসেবা পেতে সবসময় ডাক্তার মাকছুদুর রহমান ভূঁইয়াকে পাওয়া যায় এবং তার ব্যবহারে আমরা সন্তুষ্ট। আমরা চাই আগের মতো বিনামূল্যে ওষুধ সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়ে সহকারী সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মাকছুদুর রহমান ভূঁইয়া বলেন, এলাকাবাসীকে আমরা সবসময় যথাসাধ্য চিকিৎসা ও সেবা দেওয়ার চেষ্টা করি। ওষুধ সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সহকারী সচিব মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। ওষুধ সরবরাহে যদি কোনো ঘাটতি থাকে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...