1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে ঝুঁকিপুর্ন ভবনে চলছে শ্রেণির পাঠদান

  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):

বরগুনার বেতাগী উপজেলার তালগাছিয়া দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটি চরম জরাজীর্ণ ও ঝুঁকিপুর্ন হয়ে উঠেছে। শ্রেণিকক্ষের ছাদে লোহার রডে মরিচা ধরে ধসে পড়েছে পলেস্তরা। যেকোনো মুহূর্তে ভবন ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এই অবস্থায় শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটিকে রক্ষায় বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি সাহেবের শুভ দৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সুধীজন।সরেজমিনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে দেখা যায় এক ভীতিজনক পরিবেশ। মাথার ওপরের ছাদের লোহার রডগুলো মরিচা ধরে পলেস্তরা ধসে পড়েছে। লোহার লোড-বেয়ারিং ভিমগুলোর বহু জায়গায় ধসে পড়ে অনাবৃত হয়ে গেছে ভেতরের রড। সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মাইশা আক্তার জানায়, ক্লাসে পাঠদান চলাকালেও মাঝেমধ্যে ছাদ থেকে ইট-বালুর ছোট ছোট টুকরো খসে পড়েছে। সহকারি শিক্ষক মনিরুল ইসলাম বলেন,’ ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই চরম আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বিদ্যালয়ের সামনে বেশ কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চাদের স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকতে হয়—কখন যেন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে! প্রাণের ঝুঁকি নিয়ে তো আর সন্তানদের স্কুলে পাঠানো যায় না।” বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লীলা রানী মন্ডল বলেন,’ সাম্প্রতিক সময়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। জরুরি ভিত্তিতে বিদ্যালয় সংস্কার করা প্রয়োজন। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মো. কামাল হোসেন খান বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে একটি নতুন একাডেমিক ভবন এখন সময়ের দাবি। আমরা বরগুনা-২ আসনের সংসদ সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি’র দৃষ্টি আকর্ষণ করছি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...