1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সাভারের বিরুলিয়ায় ১৩ লিটার চোরাই মদসহ এক ব্যক্তি আটক

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ লিটার অবৈধ চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিনের নেতৃত্বে এসআই জাকারিয়াসহ সঙ্গী ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কমলাপুর এলাকা থেকে জয়ন্ত রোজারিও (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক জয়ন্ত রোজারিও কমলাপুর এলাকার মৃত মাইকেল রোজারিওর ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যা অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...