সজীব রহমান| বিশ্ব মিডিয়া
জুলাই যোদ্ধাদের চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জারি বিভাগের প্রধান ডা. নাবিল যুনায়েদ সিডনী।জুলাই যোদ্ধাদের প্রাণপ্রিয় সংগঠন জাগ্রত জুলাই ফোরামের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারকে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে—“শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ।”সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ডা. নাবিল যুনায়েদ সিডনী বলেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। জুলাই যোদ্ধাদের নিঃস্বার্থ সেবা দান করার যে সম্মান পেয়েছি, সর্বপ্রথম এ সম্মানের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
”তিনি জানান, জুলাই আন্দোলনের সময় এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন চিকিৎসা ও অপারেশনের ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার কারণে অনেকে এগিয়ে আসতে চাননি। তবে মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যেই তিনি সাহসের সঙ্গে নিজের অবস্থান থেকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছেন।ডা. নাবিল বলেন, দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের চিকিৎসাসেবা করায় তিনি বিশ্বাসী।
মানুষের জীবন রক্ষা ও মানবিক সেবাকেই তিনি চিকিৎসকের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে দেখেন।এ সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং জাগ্রত জুলাই ফোরামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া
বিভিন্ন অভিযোগ ও প্রচারণার বিষয়েও কথা বলেন ডা. নাবিল। তিনি এসব প্রচারণাকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান।তিনি বলেন, কোনো ব্যক্তির বক্তব্য বা অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই না করে একতরফাভাবে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার জন্যও সঠিক নয়।
সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।ডা. নাবিল যুনায়েদ সিডনী বলেন, “আল্লাহ তাআলা অবশ্যই সত্যকে পছন্দ করেন।” তাই তিনি সত্যের ওপর আস্থা রেখে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে তিনি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন—“হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল—আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক।”আল্লাহু আকবার।