1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুন, ধর্ষণ ও ইয়াবার স্বর্গরাজ্য কক্সবাজার: ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা

বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান।

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদে জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন।

সাজেক ইউনিয়ন: পানিতে ডুবে মৃত কান্দারা চাকমার শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
খেদারমারা ইউনিয়ন: পানিতে ডুবে মৃত অনুশকা চাকমার পরিবারকে নগদ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
সারোয়াতলি ইউনিয়ন: আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া রিকেন চাকমাকে পুনর্বাসনের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় আছে। সরকারি এই সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি।

সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...