1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত! ঈদগাঁওয়ে স্মরণকালের শ্রেষ্ঠ উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হচ্ছে সড়ক, ফিরছে শৃঙ্খলা মানিকগঞ্জে নদী আটকে বাঁশের বাঁধ ও মাছ চাষ, নদী দখলের অভিযোগ স্থানীয়দের বাঘাইছড়িতে নেটওয়ার্ক হীনতায় ভোগান্তি চরমে

নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার

  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার:

ব্যবসায়িক অগ্রযাত্রায় এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে কক্সবাজারের ঈদগাঁওয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘HKS গ্রুপ অব কোম্পানিজ’। নিজস্ব বিভিন্ন ব্যবসাকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় এনে সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে চালু হতে যাচ্ছে গ্রুপের চেয়ারম্যানের নতুন কার্যালয়।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঈদগাঁও বাস-স্টেশন সংলগ্ন করিম এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।নতুন কার্যালয়ের যাত্রা ঘিরে ঈদগাঁওয়ের ব্যবসায়ী সমাজ, পাইকারি ও খুচরা ক্রেতা, পরিবহন খাতের প্রতিনিধি এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে উৎসবমুখর পরিবেশ। ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, আধুনিক ও গতিশীল করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রতিষ্ঠানের এই শুভক্ষণে আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী, গ্রাহক, পরিবহন মালিক, চালক, হেলপারসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য রাখা হয়েছে বিশেষ নৈশভোজের ব্যবস্থা।কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবেই নয়, একজন উদার ও মানবিক ব্যক্তিত্ব হিসেবেও এলাকায় বিশেষ সুখ্যাতি রয়েছে HKS গ্রুপের চেয়ারম্যান হুমায়ূন করিম সিকদার-এর। কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে তিনি সবসময় নিজের দায়িত্ব বলে মনে করেছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়াবহ সংকটে যখন মানুষ গৃহবন্দি ও কর্মহীন হয়ে পড়েছিল, তখন তিনি বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত। এছাড়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা চরম বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েও তিনি মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।তাঁর এই সামাজিক দায়বদ্ধতা ও নিরলস মানবসেবা স্থানীয় জনমনে সৃষ্টি করেছে গভীর শ্রদ্ধা ও ইতিবাচক প্রত্যাশা।নতুন দিগন্তের সূচনা নিয়ে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হুমায়ূন করিম সিকদার বলেন, “এই কার্যালয় কেবল একটি অফিস নয়, এটি আমাদের সেবার মান আরও বৃদ্ধি করা ও প্রতিষ্ঠানকে সুসংগঠিত করার একটি অঙ্গীকার। সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতাকে পাথেয় করে আমরা HKS গ্রুপকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে চাই।”স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই সূচনার মাধ্যমে HKS গ্রুপ যেমন নতুন উচ্চতায় পৌঁছাবে, তেমনি ঈদগাঁও অঞ্চলের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও তা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।আমন্ত্রিত সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে নতুন যাত্রার মুহূর্তটিকে স্মরণীয় ও আনন্দময় করে তোলার আহ্বান জানানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...