রমজান আলী, মধুখালী(ফরিূপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী বাজারে শুক্রবার বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে খাবার হোটেল, মিষ্টির দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুখালী বাজারের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারনে উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী বাজারে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন। এ সময় মধুখালী বাজারের মহিদ হোসেনের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করায় ২০ হাজার টাকা,দিপিক কুমার এর মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করার কারনে ১০ হাজার টাকা, মধুখালী কনফেকশনারী এর মালিক পরান সাহাকে খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম,উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ,মধুখালী থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান,মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেঞ্জী মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।