1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপনশ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা নতুন স্বপ্ন, নতুন ঠিকানা: উদ্বোধন হচ্ছে HKS গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যানের কার্যালয়মানবিক কর্মকাণ্ড ও ব্যবসায়ের প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত হুমায়ূন করিম সিকদার দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক নেতা নাহিদুল আলমের জন্মদিন পালন বাঘাইছড়িতে ৩ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকেনগদ চেক, টিন ও অর্থ সহায়তা প্রদান। প্রেমের টানে গাজীপুরের কিশোরী পাথরঘাটায়, পুলিশের মাধ্যম পরিবারের কাছে হস্তান্তর কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৭০ বারকি নৌকা ধ্বংস জুলাই যোদ্ধাদের সেবায় সম্মাননা পেলেন ডা. নাবিল যুনায়েদ সিডনী ইউনিক’ নামের অপব্যবহারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগব্র্যান্ডেড সার্ভিসের নামে যাত্রী হয়রানি, ৫০০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭৩০ টাকা পর্যন্ত!

ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন

  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী।আজ সকালে জাগো হিন্দু পরিষদ, বাঘাইছড়ি শাখার আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।সকালে উপজেলা সদরের শ্রী শ্রী রক্ষাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন হাতে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় হরে কৃষ্ণ হরে রাম স্লোগান ও ভক্তিগীতিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাঘাইছড়ি।পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রী শ্রী রক্ষাকালী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী রতন ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক *সেলিম উদ্দিন বাহারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বাঘাইছড়ি শাখার আহবায়ক শ্রী জীবন সরকার* সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ আমাদের শেখায় সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের কথা। তার দেখানো পথ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠা সম্ভব।দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ধর্মীয় প্রার্থনা, পূজা-অর্চনা, গীতা পাঠ, ভক্তিগীতি ও প্রসাদ বিতরণ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে মুখরিত ছিল বাঘাইছড়ির সনাতন সম্প্রদায়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...