1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদজানিয়েছে বিভিন্ন সংগঠন ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার চানপাড়া সেতুবন্ধন সমাজ কল্যাণ সমিতির নতুন নেতৃত্বমানবিকতা, ঐক্য ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপনশ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোডের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার‘

আজকের মেধাবীদেরকেই আগামীর সমাজ ও দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। শুধু কৃতিত্বের সনদে সফলতা নেই; নীতি-নৈতিকতা দিয়ে নিজেকে গড়ে তুলতে পারলেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব।’কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।শিক্ষা ও সমাজসেবা উন্নয়নমূলক সংগঠন হাজেরা-নুর ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন। মাস্টার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মং চি নু মার্মা, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ঈদগাঁওয়ের কৃতি সন্তান অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কামরুল ইসলামকেও বিশেষভাবে সংবর্ধিত করা হয়।বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই একটি সমাজ ও দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম শক্তি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে পারলেই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গুণীজনদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।সুন্দর ও সুশৃঙ্খল এ আয়োজনের জন্য হাজেরা-নুর ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিমের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...