1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদজানিয়েছে বিভিন্ন সংগঠন ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার চানপাড়া সেতুবন্ধন সমাজ কল্যাণ সমিতির নতুন নেতৃত্বমানবিকতা, ঐক্য ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপনশ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • আপলোডের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট জেলা রিপোর্টার শফিকুল ইসলাম:

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিম বাদশা, নির্বাহী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য খোকন রঞ্জন দে, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক আসাদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।এছাড়াও ৩ নম্বর তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।স্মরণসভায় কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার ও সাধারণ সম্পাদক রায়হান নাফিস বক্তব্য রাখেন। বক্তারা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করেন।পরে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...