1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদজানিয়েছে বিভিন্ন সংগঠন ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার চানপাড়া সেতুবন্ধন সমাজ কল্যাণ সমিতির নতুন নেতৃত্বমানবিকতা, ঐক্য ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপনশ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ

  • আপলোডের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কের দু’পাশ জুড়ে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. সোমবার দুপুর ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনার দুই বিলের মাঝখানের সড়কের উভয় পাশে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, উপজেলা জামায়াতে আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...